এমআইএস-এ ক্যারিয়ার গড়তে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:০১
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্ষেপে এমআইএস বিষয়ে আমরা কমবেশি সবাই পরিচিত। আধুনিক এই যুগে এমআইএস ছাড়া কোনো ধরনের প্রতিষ্ঠানের কথাই চিন্তা করা যায় না। বলা হয়ে থাকে, বর্তমান সময়ে যে যত বেশি তথ্যে সমৃদ্ধ, সে তত বেশি শক্তিশালী। তথ্যের সমৃদ্ধি নির্ভর করে এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর। আর তাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ প্রত্যেক ভালো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আর এ বিভাগ দক্ষতার সাথে পরিচালনার জন্য চাই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ব্যবস্থাপক। এমআইএস ম্যানেজার হতে হলে এমআইএস সংশ্লিষ্ট ডিগ্রি প্রয়োজন। এমআইএস ম্যানেজার হওয়ার জন্য নেতৃত্ব প্রদানে দক্ষ হতে হয়। বিভিন্ন ওয়ার্কিং এনভারমেন্টে আইটি কর্মীদের দিয়ে কাজ করানোর যোগ্যতা থাকতে হয়। বিজনেস ট্রানজেকশন প্রসেসিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, রিসোর্স অপটিমাইজেশনসহ গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করাই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর মূল কাজ। এমআইএস ব্যবসায়ে নতুন মাত্রা যোগ করা, ব্যবসার নতুন ক্ষেত্র বা বাজার তৈরি করা, তুলনামূলক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের অবস্থান মূল্যায়ন বা অবস্থানে করণীয় নির্ধারণ করার মতো সব কাজে সহায়তা করে থাকে। ০১৭১৩৪৯৩১৬৫, ৯১১৭২০৫ নম্বরে ফোন করে এমআইএস বিষয়ে আরও তথ্য জানতে পারবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালনা করে আসছে। এমএস ইন এমআইএস প্রোগ্রামে অধ্যাপনার দায়িত্বে রয়েছেন পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ভর্তি যোগ্যতা শর্ত সাপেক্ষে যেকোনো বিভাগে ন্যূনতম স্নাতক দ্বিতীয় শ্রেণী। অধিকতর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। কোর্স শেষে রয়েছে বিজনেস অ্যানালিস্ট, ইনফরমেশন সিস্টেম ম্যানেজার, ডাটাবেজ বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম ডেভেলপার, টেকনিক্যাল স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজার, বিজনেস ইনটেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন শিফট রয়েছে। সিপ্রং-২০১৩ সেমিস্টারে ৩৩ তম ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগ: বাড়ি: ০৭, রোড: ১৪ (নতুন), ২৯ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৭।