বিজয় দিবস হকি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪২
বিজয় দিবস হকি টুর্নামেন্টে পুলিশ দলের করুণ অবস্থা। গতকাল টুর্নামেন্টের ম্যাচে সেনাবাহিনী ১৬-১ গোলে হারিয়েছে পুলিশকে। মাঝে একবার গোল করেছিল পুলিশের রুবেল। কিন্তু ওই পর্যন্তই। তার আগে ও পরে সেনাবাহিনীর হকি দলেরই আধিপত্য ছিল এক চেটিয়া। বিজয়ী দলের সিরাজুল ইসলাম ৪, সানোয়ার হোসেন ৪, রিপন ৩, সাব্বির রানা ২, মিলন, আবু সালাম, জামাল খান একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একাদশ ৬-১ গোলে নৌবাহিনীকে হারিয়েছে। মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় খেলায় বিকেএসপি ৭-১ গোলে বিমান বাহিনীকে হারিয়েছে।