জাতীয় তায়কোয়ানডো শুরু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
ট্রাস্ট ব্যাংক ১২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো গতকাল শুরু হয়েছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে সিনিয়রদের ৬২-৬৭ কেজি মহিলাদের ওজন শ্রেণিতে আনসারের শ্রাবণী বিশ্বাস স্বর্ণ, বাংলাদেশ ভিডিপির বিলকিস আক্তার রৌপ্য, রাঙ্গামাটির তাসলিম এবং খাগড়াছড়ির মোসলেম আক্তার ব্রোঞ্জ পদক জয় করেন। ৬৩-৭৩ কেজি ওজন শ্রেণিতে আনসারের শাহনাজ পারভিন, বাংলাদেশ ভিডিপির শাপলা আক্তার রৌপ্য, পঞ্চগড় জেলার শিল্পী আক্তার ব্রোঞ্জ এবং সিলেটের রুবি ইসলাম ব্রোঞ্জ জয় করেন। পুরুষদের ৮০-৮৭ কেজি ওজন শ্রেণিতে সিনিয়র গ্রুপে সেনাবাহিনীর মিজানুর রহমান স্বর্ণ, রাজশাহীর আব্দুল মতিন রৌপ্য,খাগড়াছড়ির শামিউল ইসলাম ব্রোঞ্জ, আনসারের নির্মল চৌধুরী ব্রোঞ্জ জয় করেন। জাতীয় ক্রীড়া পরিষদে খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মিঃ লী ইয়ুন ইয়ংয়ের প্রতিনিধি দক্ষিণ কোরিয়া দূতাবাসের ২য় সচিব হাম ডাল হো এবং ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী। তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।