টঙ্গীতে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
মঙ্গলবার গভীর রাতে র্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১১ কেজি গাঁজা, ৩০৩ বোতল ফেনসিডিল, ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টঙ্গীর মিলগেট এলাকার আলোচিত মাদক সম্রাট পান্না ওরফে পাগলীর বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। ওই সময় পাগলীর ঘর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী পাগলী বাসায় ছিলেন না। এদিকে একই রাতে র্যাব-১এর সদস্যরা টঙ্গী বাজার এলাকা থেকে হাসানুর রহমানকে (২৫) ৪০ পিস ইয়াবাসহ আটক করে। র্যাব সদস্যরা জানান, হাসানুর নিজেকে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিলে তাকে তল্লাসি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।