লালপুরে আখ চাষীদের টাকা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
আখচাষী সংগঠনের তহবিল গঠনের নামে চিনিকলে সরবরাহকৃত আখের প্রতি মণের বিপরীতে পাঁচ পয়সা এবং ডব্লিউ আর এর খুচরা পয়সা কর্তনের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন। মঙ্গলবার আখচাষী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল এক বিবৃতিতে এ দাবি জানান। এ সিদ্ধান্ত বাতিল করা না হলে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন আন্দোলন গড়ে তুলবে।