হাজীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
চাঁদপুরের হাজীগঞ্জে মঙ্গলবার বিকালে ট্রাক্টরের ধাক্কায় লিজন (৫) নামে এক শিশু ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। শিশুর সাথে থাকা তার মা লিপি আক্তার গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ পৌর এলাকার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে। এসময় ট্রাক্টরের ধাক্কায় চাঁদপুর পল্লী বিদ্যুত্ সমিতির একটি খুঁটি ট্রান্সফরমারসহ মহাসড়কের ওপর ভেঙে পড়ে। এতে বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পৌর এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকে। নিহত লিজনের বাড়ি চাঁদপুর শহর এলাকায়। তার বাবা আ:রহিম চাঁদপুর শহরের আজিজ ব্রাদার্সের মালিক। লিজন মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। লিজনের নানা আবু বকর মজুমদার হাজীগঞ্জ বাজারস্থ বিউটি মেডিক্যালের স্বত্বাধিকারী।