বিশ্বনাথে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়নের হাসনাজি দৌলতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা গ্রামের পূর্ব মাঠে হয়। প্রতিযোগিতায় প্রিন্স ষাঁড়কে হারিয়ে সাধু মাস্তান ষাঁড় চ্যাম্পিয়ন হয়ে জিতে নেয় ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা ও থানা থেকে নামকরা প্রায় ৬০ জোড়া ষাঁড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাঘ-২,বিশ্বরাজ,পাহাড়, জুনেদ বাদশা, আমছইল, লাল বাচ্চা, বিউটিফুল, ডিপজল, মাদার টেলিগ্রাফ,মাছুম পাগলা, বনরাজ (২), চাচাভাতিজা, লিভার ফুল,ভান্ডারীসহ বিভিন্ন নামের ও বিভিন্ন রংঙ্গের ষাঁড় লড়াইয়ে অংশ নেয়। আয়োজক কমিটির সভাপতি মসাঈদ আলী জানান, ষাঁড়ের লড়াই দেখতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন মাঠে।