কয়রায় বাঘের আক্রমণে জেলে নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
কয়রায় বাঘের আক্রমণে মোঃ জালাল উদ্দীন (৩১) নিহত হয়েছে। সে উপজেলার ৩নং কয়রা গ্রামের সাবুর আলী গাজীর পুত্র। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের মার্কি নামক নদীর কালির খালে মাছ ধরার সময় গত ২৫ ডিসেম্বর বিকালে বাঘের আক্রমণে সে নিহত হন। খবর পেয়ে বন বিভাগ ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।