কদমতলী থানা, মুজাহিদনগর দক্ষিণ রায়েরবাগ, ঢাকায় ৫ দিনব্যাপী খতমে নবুয়্যাত ইসলামী মহাসম্মেলন শুরু হবে আজ ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত (প্রত্যহ বাদ যোহর)। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন জৌনপুরের আলা, আশেকে রাসূল, মোনাজের মিল্লাত, হযরাতুল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুফতি ড. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী এবং ওয়াজ করবেন গণ্যমান্য মাওলানাগণ। উল্লেখ্য, মহিলাদের ওয়াজ শোনার জন্য মুজাহিদনগর নিউ ভিশন স্কুল এন্ড কলেজে বিশেষ সুব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ :০১৯১৫৪৩৪৪০৯।
-প্রেস বিজ্ঞপ্তি
