মণিরামপুরে গুণীজন ও শিশু শিল্পী সংবর্ধিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫১
মণিরামপুরে “শেকড়ের সন্ধানে”সংগঠনের চতুর্দশ বার্ষিক উত্সব মঙ্গলবার উদযাপন হয়। উপজেলা পরিষদের গোলচত্বরে সকাল ১০টায় এ উত্সবের প্রথম অধিবেশনের উদ্বোধন ও স্মরণিকা ৯ম সংখ্যা আলোকিত এ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুরের বরেণ্য শিক্ষাবিদ মোঃ রহমতুল্যাহ। শেকড়ের সন্ধানে সংগঠনের পরিচালক শেখ মিজানুর রহমান মায়া’র পরিচালনায় অনুষ্ঠানের প্রথমার্ধে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২৬ জনকে শেকড়ের সন্ধানে সন্মাননা-২০১১ এবং ৩৮জন শিশু চিত্র শিল্পীকে সংবর্ধনা-২০১২ প্রদান করা হয়। দ্বিতীয় অধিবেশনে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মণিরামপুরের বিশিষ্টজন অরুণ কুমার নন্দন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,অধ্যক্ষ হারুন-অর রশীদ,শিক্ষক বজলুর রহমান খান, অধ্যাপক এম.এ রাজ্জাক,অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক আব্দুল আলিম প্রমুখ।