সুনামগঞ্জে বিএনপি’র পুনর্গঠিত কমিটিকে অনাস্থা জানিয়ে শোডাউন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫১
সুনামগঞ্জ জেলা বিএনপির পুনর্গঠিত নতুন কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নাছির-জাকেরীন গ্রুপ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরে মিছিল-সমাবেশ ও শো-ডাউন করেছে। গতকাল বুধবার জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সার্কিট হাউসের পাশের মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন প্রমুখ।