ঝালকাঠির ঐতিহ্যবাহী রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থীরা ১২জন গুণী শিক্ষককে এ সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জব্বার সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রফিকুল আলম, বিদ্যুত্ মন্ত্রণালয়ের যুগ্মসচিব কবি কুমার চক্রবর্তী, ঝালকাঠি জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, কথা-সাহিত্যিক ও প্রকাশক পারভেজ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু।
