গাইবান্ধায় পুলিশের এসআই মিজান সাময়িক বরখাস্ত সাজেদুর ক্লোজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
গতকাল গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত ও উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমানকে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব অবহেলা করার কারণে উপ-পরিদর্শক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া উপ-পরিদর্শক সাজেদুর রহমানকে সার্বিক দায়িত্ব পালনে অবহেলা করায় গাইবান্ধা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।