কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি অলুংছা রাখাইনকে (৪২) মঙ্গলবার দেড়টার সময় পশ্চিম মাছবাজার রাখাইনপাড়া থেকে এবং টেকনাফের মাদক পাচারকারী মো. আব্দুর রাজ্জাক রকিকে (২০) ৫শ’ পিস ইয়াবাসহ শহরতলীর লিংকরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাকির হোসাইন মাহমুদ জানান, মাদক ব্যবসায়ী অলুংছা রাখাইন শহরের পশ্চিম মাছবাজার রাখাইনপাড়ার মৃত মংছফ্লার ছেলে।
