রাজশাহীতে গুলিসহ দুই মোটরসাইকেল আরোহী আটক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
পুঠিয়ায় দু’রাউন্ড তাজাগুলিসহ ২ মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাতে পুঠিয়া বাসস্ট্যান্ডের তাহেরপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এরা হলো, নাটোর সদরের চাঁনপুরের জহুরুল ইসলাম (৩৯) এবং সিংহাদহ গ্রামের রাকিব (৩৩)। মোটরসাইকেলের সিটের নিচে রাখা রাইফেলের ২ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। তবে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আঃ সালাম বলেন, তাদের দু’জনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে গুলি রেখে পুলিশে খবর দেয়া হয়ে থাকতে পারে।