ফরিদপুরের সালথা উপজেলা বল্লভদি ইউনিয়নের প্রধান সড়ক ফুলবাড়িয়া মালিবাড়ি খালের উপর ৪২ বছর আগের নির্মিত ব্রীজটি অবহেলায় পড়ে আছে ।
এই সড়কের ব্রীজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশংকা রয়েছে। সরোজমিনে জানা যায় ১৯৭১সালের পূর্বে অর্থাত্ পাকিস্তান আমলে এই ব্রীজটি তৈরি করেছিলো, যার কারণে বর্তমানে এটি অকেজো হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়া প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু জরাজীর্ণ ব্রীজটির দুই পাশে রেলিং ও পুরো ব্রীজের মাঝে মাঝে ভেঙ্গে যাওয়ায় ভারি কোন যানবাহন চলতে পারে না। গত বছর ১৯ জানুয়ারি পাটভর্তি একটি ভ্যান গাড়ি ব্রীজের উপর থেকে উল্টে গিয়ে ১ জন মারাত্মকভাবে আহত হয়েছিল। এ যেন দেখার কেউ নেই। ব্রীজ দিয়ে বড় ধরনের যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটায় ইউনিয়নের প্রধান হাট-বাজারের পিঁয়াজ, পাট ও অন্যান্য ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। এলাবাসী এই ঝুঁকিপূর্ণ ব্রীজটি দ্রুত সংস্কার করে, যে কোন মুহূর্তের বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় সংসদ উপনেতা, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
