ক্যাপসন নিউজ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০৪
মধুখালী (ফরিদপুর): মধুখালীর শতবর্ষী দেউলটি অযত্ন ও সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে (ইনসেটে দেউলটির উপরিভাবে বিভিন্ন আগাছা জন্ম নেওয়ার দেউলের ওয়াল ফেটে যাওয়ার আশংকা রয়েছে) -ইত্তেফাক গাইবান্ধা: স্কুলে ভর্তি বাণিজ্য ও শিক্ষকদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গতকাল বুধবার গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্র জোট -ইত্তেফাক কিশোরগঞ্জ: ঘাতক বাসচালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার ডিসি কার্যালয়ের সামনে এলাকাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করে -ইত্তেফাক ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ের জাঠিভাঙ্গায় ’৭১ সালে গণহত্যায় শহীদদের স্ত্রীদের মাঝে ১শ’ কম্বল ও শাড়ি বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস শীতবস্ত্র বিতরণ করেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম জানান, তীব্র শীতে ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয় থেকে ১২ হাজার কম্বল পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে -ইত্তেফাক নেত্রকোনা :নেত্রকোনার পাহাড়ী উপজেলা দুর্গাপুরে হত-দরিদ্রদের এখন প্রধান আয়ের উত্স হচ্ছে সোমেশ্বরী নদীর বুক থেকে কয়লা আর পাথর সংগ্রহ। প্রায় ৪ হাজার নারী-পুরুষ আর কিশোর-কিশোরী এই কয়লা আর পাথর সংগ্রহে এখন ব্যস্ত। এই কাজে তাদের আয় অনেক। যে কোনো বড় চাকরিজীবীর চেয়ে ও বেশি বলে জানা গেছে —ইত্তেফাক খুলনা ঃ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দৌলতপুর-চুকনগর সড়কের শোলগাতিয়া ব্রিজের নির্মাণ কাজ গত দশ বছরেও সম্পন্ন হয়নি। এই দীর্ঘ সময়ে ব্রিজটির মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ওয়ার্ক অর্ডারে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার নির্দেশ থাকলেও আগামী বছরের জুলাই মাস নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে। এদিকে কাজের অনিয়ম ও কচ্ছপগতির কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের প্রশ্ন এই ব্রিজের নির্মাণ কাজ কবে শেষ হবে —ইত্তেফাক