বিদ্যুত্ গ্যাসের দাম বাড়লে বিএনপি যে হরতাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এটা পাগলের সিদ্ধান্ত। পাগল পাগল। বুধবার বিদ্যুত্ ভবনে বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল বেগম খালেদা জিয়া পথসভায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ালে লাগাতার হরতাল দেবে বলে জানিয়েছেন। সাংবাদিকরা এই হরতালের বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি একথা বলে চলে যান। বুধবার বিদ্যুত্ ভবনে ৪০০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিবিয়ানা-৩ বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে দুটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারিভাবে এই কেন্দ্র স্থাপন করা হচ্ছে। জাপানের মারুবেনি করপোরেশন ও কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সাথে পিডিবি এ চুক্তি করে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের মধ্যে দেশে চাহিদার চেয়ে বেশি বিদ্যুত্ উত্পাদন হবে।
অনুষ্ঠানে বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহম্মদ এনামুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুত্ সচিব মনোয়ার হোসেন, ইআরডি সচিব আবুল কালাম আজাদ, হুন্দাই ও মারুবেনি করপোরেশনের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ অন্যরা।
