বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীরের মুক্তির দাবিতে বুধবার বিএনপির ডাকা ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচিতে নাশকতার আশংকায় পুলিশ বিএনপির ১২ কর্মীকে আটক করেছে।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিএনপির ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের কর্মী মাসুদ রানা, জাকির হোসেন, আরিফ, দিপু, সোহাগ, শামীম, আলমগীর, নয়ন, সুজন, রবিউল, সোনা মিয়া ও গোলাম রব্বানী।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ নাশকতার আশংকায় বিএনপির ১২ কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
