গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:২৫
গোটা দুনিয়ায় যতো ধরনের ফুটবল খেলা হয় তারই মধ্যে একটি হলো ফাইভ-এ-সাইড ফুটবল ম্যাচ যেখানে প্রতি দলে পাঁচজন করে ফুটবল খেলায় অংশ নেন। আর এ ধরনের ফাইভ-এ-সাইডের একটি প্রদর্শনী ম্যাচেই সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নেওয়ার রেকর্ডটি স্থাপিত হয় এ বছর বিবিসি রেডিও ফাইভ লাইভ ও বিবিসি রেডিও শেফিল্ডের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ম্যাচে। একই সাথে ফুটবল ও টিভি তারকা হিসেবে পরিচিত তারকা রবি স্যাভেজের তত্তাবধানে এদিন দুই দলের হয়ে একে একে মাঠে নামেন ৪৬৪ জন খেলোয়াড় যেটি এখন পর্যন্ত এ ধরনের কোনো খেলায় সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড়ের অংশ নেওয়ার রেকর্ড। আর এ ক্যাটাগরিতে এর আগের রেকর্ডটি ছিল একই খেলায় ৪৪১ জন খেলোয়াড়ের অংশগ্রহণের।