শিবলী রুবাইয়াত ঢাবির ব্যবসায় অনুষদের ডিন পুনঃনির্বাচিত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। নির্বাচনে নীল দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের এই অধ্যাপক ১৬১ ভোট পেয়ে চতুর্থবারের মতো ডিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের ড. মো. মহব্বত আলী পেয়েছেন ৪৮ ভোট। উল্লেখ্য, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। - প্রেস বিজ্ঞপ্তি