ফটো ক্যাপশন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:১৯

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) এর বিশেষ সাধারণ সভা ও ৪৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় ২০১৮ সালের জন্য লভ্যাংশ হিসাবে প্রস্তাবিত শেয়ার প্রতি ৫০ টাকা নগদ এবং প্রতি একটি শেয়ারের জন্য দুটি বোনাস শেয়ারের অনুমোদন হয়

০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইন্সটিটিউটে সম্প্রতি এনহ্যানসিং সার্ভিস কোয়ালিটি এন্ড প্রোডাক্ট মার্কেটিং ইন ব্যাংক শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

০

ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম নগদ সমপ্রতি আইসোশ্যাল এর সঙ্গে একটি চ্যানেল পার্টনারশিপ চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির আওতায় আইসোশ্যালের নারী উদ্যোক্তারা (কল্যাণী) নগদ উদ্যোক্তা হিসেবে কাজ করবেন। নগদের চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং আইসোশ্যালের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. অনন্য রায়হান চুক্তিতে সই করেন

০

বেসিক ব্যাংক লিমিটেডের ফেনী জেলা সদরে ব্যাংকের ৭১তম ‘ফেনী শাখা’ রবিবার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ। ব্যাংকের পরিচালক হাসান মাহমুদ এফসিএ এবং ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন