মধুপুর প্রেসক্লাবের নতুন কমিটি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১২
অধ্যাপক গোলাম সামদানীকে সভাপতি ও নাজমুছ সাদাত্ নোমানকে সাধারণ সম্পাদক করে মধুপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বাংলাদেশের অন্যতম ছিটমহল আঙ্গরপোতা গ্রামে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি আনছার আলী ও মেসবাহউদ্দিন, সহ-সম্পাদক হাবিবুর রহমান। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: অধ্যাপক জয়নাল আবেদীন, এম.এ রউফ, আমিনুল হক ও আনোয়ার সাদাত্ ইমরান। অধ্যাপক গোলাম সামদানীর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন নাজমুছ সাদাত্ নোমান, মেজবাহউদ্দিন, আমিনুল হক ও হাবিবুর রহমান ।