মিঠাপুকুরে স্থানীয় সরকার শক্তিশালীকরণে এ্যাডভোকেসি সভা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৬
মিঠাপুকুরে ব্র্যাকের উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালীকরণে এ্যাডভোকেসি সভা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. হারুন-অর-রশিদ। আলোচনা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মওদুদা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম খান প্রমুখ।