শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ও জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আওয়ামী লীগ নেতা যথাক্রমে প্রকাশ দত্ত ও আসাদুজ্জামান রৌশন। শনিবার চেম্বারের দ্বিতীয় পর্যায়ে কর্মকর্তা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় রবিবার বাছাই শেষে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর পূর্বে গোলাম কিবরিয়া লিটনের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ১৯ সদস্যের মধ্যে ১৩জন নির্বাচিত হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
