জীবননগর সীমান্তে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের হরিহরনগর এলাকা থেকে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বুধবার রাতে গরু ব্যবসায়ী সেন্টুকে (২৬) ধরমপুর ক্যাম্পের বিএসএফ হরিহরনগর ঘাট এলাকার ভারতীয় অংশ থেকে আটক করে। বিএসএফ এ সময় দু’দফায় ৫টি বোমার বিস্ফোরণ ঘটায়। বিএসএফের হাতে আটক সেন্টু হরিহরনগর স্কুলপাড়ার নূর ইসলাম ওরফে নূরুর ছেলে। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে একই স্থান হতে বিএসএফ ঐ গ্রামের গরু ব্যবসায়ী খলিলুর রহমানকে (২৫) আটক করে। সে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর জেলে বন্দী রয়েছে।