দেবিদ্বারে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৮
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার গভীর রাতে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাহারপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে নিয়ামতউল্লাহ ওরফে ছিদ্দিক (৩২) ও মৃত আব্দুর রহিমের ছেলে আবু তাহের (২৪), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জহির (২৫)। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেবিদ্বার থানার (এস.আই) আব্দুর রহিম, শাহ কামাল আকন্দ ও গোলাম মোর্শেদ অভিযান চালিয়ে ডাকাতদলকে ধাওয়া করে। তিনজনকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। যদিও বাকি ১২-১৪ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।