সম্প্রতি ঢাকায় চালু হওয়া আন্তর্জাতিক পিত্জা চেইন শপ ডমিনোজ পিত্জার আউটলেটে এখন বিকাশেই পেমেন্ট করা যাচ্ছে। সম্প্রতি এ লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে ডমিনোজ পিত্জার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের হেড অফিসে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বাংলাদেশে ডমিনোজ পিত্জার কান্ট্রি হেড সত্যেনদার সিং সাইনি চুক্তি বিনিময় করেন। এই চুক্তির আওতায় ডমিনোজ পিত্জা আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। - প্রেস বিজ্ঞপ্তি
