বাকৃবির ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মোঃ শামসুদ্দীনকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি রবিবার পবিপ্রবিতে যোগদান করবেন।
প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ১৯৭২ সালে বাকৃবি থেকে কৃষি প্রকৌশলে (মেজর ইন ফুড টেকনোলজি) স্নাতক এবং ১৯৭৫ সালে ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি বিষয়ে এম.এস.সি. ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পি.এইচডি (ডক্টরেট) ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৬ সালে জার্মানীর হেনোভার বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফুড টেকনোলজি বিষয়ের একজন বিশেষজ্ঞ। তাঁর তত্ত্বাবধানে একজন পি.এইচ.ডি এবং ৭৫ জন ছাত্র-ছাত্রী এম.এস ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সেনগাঁতী গয়হাট্টা গ্রামে ১৯৪৮ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ জয়নাল আবেদীন এবং মাতা মরহুমা মোছাম্মত্ শরীফুন্নেছা।
