উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে মতি শিউলী রায় ও সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেন মন্টুকে নির্বাচিত করেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল কুদ্দুস, আজাহার আলী রাজা, আ. মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক পদে স.ম. আল-মামুন সবুজ, খায়রুল ইসলাম বাবলু, রঞ্জন মজুমদার ভোলা নির্বাচিত হন। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী এমপি।
দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষী এম.এ করিম। সহকারী কমিশনার ছিলেন সাংবাদিক এসএম ছানালাল বকসী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলক সরকার, নুরুজ্জামান সরকার ও শেখ বাবুল।
