হোমনার বিএনপি নেতা-কর্মীদের জামিন মঞ্জুর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:২২
কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপি নেতা-কর্মীদের জামিন মঞ্জুর হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কাজী এজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ তিন সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। প্রকাশ, গত ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে বিএনপি নেতা-কর্মীরা ঢাকা-হোমনা সড়কের কাঠেরপুল সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবরোধকারীদের ওপর গুলিবর্ষণ করলে তিন যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়। পরে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের পাল্টা হামলায় ওসি জলিল আহামেদসহ ৭ পুলিশ আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই উপজেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট আজিজুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬৮ নেতা-কর্মীর নামে এবং অজ্ঞাতনামা আরও সহস্রাধিক নেতা-কর্মীকে আসামী করে পুলিশ মামলা করে।