নাগেশ্বরীতে রায়গঞ্জ পল্লী স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, প্রয়োজনীয় বরাদ্দ কমে যাওয়ায় এখন এটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে এখানে ২ জন মেডিক্যাল অফিসারের মধ্যে ১ জন কর্মরত। প্রতিনিয়ত তিনি স্বল্প সময় অবস্থান করে রোগী দেখে ফিরে আসেন।
৪ জন নাসের্র মধ্যে ৩টি, মেডিসিন টেকনিশিয়ানের ১টি, ল্যাব: টেকনিশিয়ানের ১টি, সহ:নার্সের ৪টি পদ শূন্য। মশালচি ১ জন ও সুইপার ২ জনের মধ্যে ১ জন কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেষণে আছেন।
