মাইকেল ক্লার্কের রেকর্ড গড়ার দিনে মিচেল জনসন অর্ধশতক হাঁকালে শ্রীলংকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া আট উইকেটে ৪৪০ রান তুলে ২৮৪ রানের ব্যবধান গড়ে নেয়।
অস্ট্রেলিয়ান অধিনায়ক এদিন ১০৬ রানের সেঞ্চুরি হাঁকালে তার দল এ বিশাল সংগ্রহ পায়। এ ইনিংসটির সুবাদে ক্লার্ক এক পঞ্জিকা বর্ষে অজি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখান। রিকি পন্টিংয়ের পর তিনিই এক মৌসুমে ১৫০০’র বেশি রান তোলেন। তাঁর এই রান এক বছরে বিশ্বের চতুর্থ ব্যক্তিগত সর্বোচ্চও। ২০১২ মৌসুমে পাঁচটি সেঞ্চুরিও আছে তার।
শ্রীলঙ্কাকে ১৫৬ রানে অলআউটের পর স্বাগতিকরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) উদ্ধোধনী দিনের অবশিষ্ট সময়ে তিন উইকেটে ১৫০ রান তুলেছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শেন ওয়াটসন ও অধিনায়ক ক্লার্ক গতকাল দেখেশুনে খেলা শুরু করেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ১৯৪ রান যোগের পর ক্লার্ক সাজঘরে ফেরেন মিডিয়াম ফাস্ট বোলার শামিন্দা এরাঙ্গার শিকার হয়ে।
ওয়াটসন আউট ৮৩ রানের ইনিংস খেলে। সপ্তম উইকেটে মিচেল জনসন ও মাইকেল হাসি তোলেন ৬১ রান। হাসি ৩৪ রান করে তিলকারত্নে দিলশানের বলে ক্যাচ তোলেন। জনসন ক্রীজে অপরাজিত আছেন ৭৩ রানে। অপর অপরাজিত ব্যাটসম্যান নাথান লায়নের সংগ্রহ ১৩।
স্কো র কা র্ড
শ্রীলংকা প্রথম ইনিংস ১৫৬/১০ (সাঙ্গাকারা ৫৮, প্রসন্ন জয়াবর্ধনে ২৪, দিলশান ১১,
ম্যাথিউস ১৫, হেরাথ ১৪, সামারাভিরা ১০; জনসন ৪/৬৩,বার্ড ২/৩২,সিডল ২/৩০, লিয়ন ২/২৩)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস (গতদিনের ১৫০/৩)
কাওয়ান ক মাহেলা ব প্রসাদ ৩৬
ওয়ার্নার ক প্রসাদ ব ম্যাথিউস ৬২
হিউজ রান আউট (দিলশান/সাঙ্গাকারা) ১০
ওয়াটসন ক সামারাভিরা ব প্রসাদ ৮৩
ক্লার্ক ক মাহেলা ব এরাঙ্গা ১০৬
হাসি ক হেরাথ ব দিলশান ৩৪
ওয়েড ক এরাঙ্গা ব প্রসাদ ১
জনসন নট আউট ৭৩
সিডল ক মাহেলা ব এরাঙ্গা ১৩
লিয়ন নট আউট ০
অতিরিক্ত (বাই ৯,লেগ বাই ৫,ওয়াইড ৬,নো ২) ২২
মোট (৮ উইকেট,১২৯ ওভার) ৪৪০
ব্যাট করবেন : জ্যাকসন বার্ড।
উইকেট পতন :
১-৯৫ (ওয়ার্নার),
২-১১৭(হিউজ),
৩-১১৭ (কাওয়ান),
৪-৩১১ (ক্লার্ক),
৫-৩১৩(ওয়াটসন),
৬-৩১৫(ওয়েড),
৭-৩৭৬ (হাসি),
৮-৪৩৪ (সিডল)।
বোলিং :চানাকা ওয়ালেগেদারা ১৪.৪-৬-৩৮-০,
সামিন্দা এরাঙ্গা ২৬.২-২-১০৬-২,
ধাম্মিকা প্রসাদ ২৪-২-১০২-৩,
অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৩-৩-৪৭-১,
রঙ্গনা হেরাথ ৩৯-৭-৯৫-০,
তিলকরত্নে দিলশান ১২-১-৩৮-১।
টস : শ্রীলংকা।
