জেলার দশটি সেরা দল নিয়ে আজ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে কক্সবাজার ফুটবল লিগ। শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে (জেলা স্টেডিয়াম) বেলা আড়াইটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গেলবারের লিগ চ্যাম্পিয়ন ইয়াংমেন্স ক্লাব ও এবারের অন্যতম ফেভারিট শেখ জামাল চকরিয়া ক্লাব।