ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘ইসলামী ব্যাংক এম ক্যাশ’ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: ইসকান্দার আলী খান ০০ সমপ্রতি ঢাকায় আয়োজিত ৭ম এশীয়ান বিজনেস রিসার্চ কনফারেন্সে প্রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মাহবুব আলী, ইউনিভার্সিটি অব হাউসটন-ডাউনটান এর ড. চু ভি. নগোয়ান এবং অধ্যাপক আনিসুল এম ইসলাম যৌথ ভাবে সেরা গবেষণা প্রবন্ধ উপাস্থপের সম্মান লাভ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড বিজনেস ইন্সটিউিটের প্রেসিডেন্ট ড. জিয়া হক ০০০ বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএএ) নভেম্বর মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ৫ম টেক্সবাংলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মালেক স্পিনিং মিলের পরিচালক আজিজুর আর চৌধুরীকে সুতা উত্পাদন ও রপ্তানিতে অবদানের জন্য বিটিএমএ’র এওয়ার্ড প্রদান করেন ০০০ ঢাকার কামরাঙ্গীরচরে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১২৮তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক শরীফ জাহির ০০০ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এম জে এল বাংলাদেশ লিমিটেডের নতুন পণ্য ওমেরা মটরসাইকেল অয়েল ৪টি ১০ ডব্লিউ-৩০। এ সময় উপস্থিত ছিলেন এম জে এল বাংলাদেশের পরিচালক তানজীল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সানাউল হক, জেনারেল ম্যানেজার ও চীফ ইঞ্জিনিয়ার মোঃ মুকুল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা