যশোর বোর্ডে সেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৪
ঝিনাইদহ সংবাদদাতা জানিয়েছেন, জেএসসির ফলাফলে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। তারা শতভাগ পাসের সফলতা পেয়েছে। চলতি বছর এ কলেজ থেকে মোট ৪৭ জন জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৪ জন জিপিএ-৫ এবং ৩ জন জিপিএ-৪ পেয়েছে।