সংযুক্ত আরব আমিরাতে এক সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপকে আটক করা হয়েছে। গত বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াম একথা জানায়। তারা দেশটিতে নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওয়াম জানায়, সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্রও ছিল। আটককৃতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের নাগরিক রয়েছে। এরা মূলত সৌদিভিত্তিক আল কায়েদার শাখা হিসাবে কাজ করে থাকে।
