কাল নির্বাচন

আজ জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৫
জাতীয় প্রেস ক্লাবের ঊনিশতম দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের রিপোর্ট পেশ করবেন। আগামীকাল শনিবার ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সময় সকাল ৯-৩০ মিঃ থেকে দুপুর ১টা এবং ২টা থেকে বিকাল ৫টা। - প্রেস বিজ্ঞপ্তি