খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিনদিনব্যাপী ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রথম দিন আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের এবং একইদিন বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী রবিবার সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মূল কেন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাইরে দুটি উপকেন্দে পরীক্ষা নেয়া হবে। এ দুটি উপকেন্দ হচ্ছে রেভঃ পলস হাইস্কুল এবং খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ কেন্দ । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মূল কেন্দে রোল ০০০১ থেকে ৪২৫৫ পর্যন্ত, গল্লামারী-সোনাডাঙ্গা বাইপাস রোডে অবস্থিত রেভাঃ পলস হাইস্কুল উপ-কেন্দে রোল ৪২৫৬ থেকে ৫৮৩২ পর্যন্ত এবং খানজাহান আলী রোড রূপসার সন্নিকটে অবস্থিত খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ (কেসিসি) উপ-কেন্দে রোল ৫৮৩৩ থেকে ৭৯০০ পর্যন্ত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের ৫টি স্কুল এবং একটি ইনস্টিটিউটে মোট ৯৭৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৭ হাজার ৪০৩টি। অর্থাত্ একটি আসনের বিপরীতে প্রতিযোগী ২৮ জনেরও বেশি।
