প্রকাশিত খবর প্রসঙ্গে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৬
‘তিন পার্বত্য জেলায় নিয়োগ হবে উপজাতীয় পুলিশ’ শিরোনামে গত ২৬ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়—এসআই থেকে কনস্টেবল পর্যন্ত উপজাতীয় পুলিশকে তিন পার্বত্য জেলায় পদায়ন করা হবে। প্রতি জেলায় ৫০০ পুলিশ নিয়োগ (পোস্টিং) পাবে। সংসদ উপনেতাসহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে। তবে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাঙালি পুলিশকে পর্যায়ক্রমে পার্বত্য এলাকা থেকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। উল্লেখ্য, প্রকাশিত খবরে উপজাতীয় পুলিশ নিয়োগ সম্পর্কে তথ্যের সঙ্গে ব্যাখ্যার কোনো অমিল নেই।