জেপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৬
১ জানুয়ারি জাতীয় পার্টি-জেপির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেপির লালমাটিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক যৌথসভা অনুষ্ঠিত হয়। পার্টির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১ জানুয়ারি রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকাল ৩টায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্পাদকমণ্ডলীর মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব জামিলুল হক বকুল, খলিলুর রহমান খলিল, আবুল খায়ের সিদ্দিকী আবু, আব্দুস সালাম বাহাদুর, গাজী আমিনুর রহমান রতন, মাহবুবুর রহমান লিপটন, এডভোকেট এনামুল ইসলাম রুবেল, হুমায়ুন কবির তালুকদার রাজু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মীর হারুনুর রশিদ, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক জাহানারা আরজু, জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ। সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, মিসেস আমেনা বারী, এজাজ আহমেদ মুক্তা প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি