শোক সংবাদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৮
ওয়ারেচ আলী খান বরগুনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওয়ারেচ আলী খান (৬৫) বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়। আব্দুর রাজ্জাক আজ শুক্রবার মরহুম আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাসভবন ১৫৫, উত্তর ইব্রাহিমপুর (মোমিন সরণি) কাফরুল, ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং মরহুমের নিজ জেলা বরিশালের মেহেন্দীগঞ্জবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। মনির উদ্দিন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র জগন্নাথপুর পৌর শহরের লুদরপুরের মনির উদ্দিন মঙ্গলবার রাতে লন্ডনে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। কুলসুমের নেছা নোয়াখালী জেলার চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান (লিটন)-এর মা কুসলুমের নেছা (৯০) বুধবার গভীর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।