আনোয়ারা বেগম
বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা আনোয়ারা বেগমের আজ শুক্রবার ২১তম মৃত্যুবার্ষিকী। ফেইথ প্রোপার্টিজ প্রা: লি: -এর ব্যবস্থাপনা পরিচালক হাসান মঞ্জুরের মা মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা সেনবাগ আশ্রাফুল উলুম এতিমখানা, ডা. বাড়ি এতিমখানা ও বাতাকান্দী নিজ বাড়ি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। মাহফিলে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
হাজেরা খাতুন
দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রতনের মা, মরহুম আলহাজ্ব মোজাফফর আলী তালুকদারের স্ত্রী হাজেরা খাতুনের আজ শুক্রবার ২৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি কালিহাতীর নগরবাড়িতে আজ বাদ জুমা কোরআনখানি, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও কাঙালিভোজসহ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমার আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মমতাজ বেগম
দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহ-সম্পাদক শরীফ আবদুল কুদ্দুসের স্ত্রী মতিঝিল টিএন্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগমের আজ শুক্রবার ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জুমা সরাইলের নোয়াগাঁও গ্রামে মরহুমার পিতা এমদাদউল্লাহ মিয়ার বাড়ির জামে মসজিদে মিলাদ মাহফিল ও পল্টন থানার রাজারবাগ পিডব্লিউডি জামে মসজিদে বাদ এশা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
