তিনদীঘি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৯
বগুড়া জেলার কাহালু থানার কালাই ইউনিয়নে তিনদীঘি উচ্চ বিদ্যালয় থেকে প্রত্যেক বছরই শির্থীরা মাধ্যমিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করে থাকে। কিন্তু বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২৬ বছর পেরিয়ে গেলেও অবকাঠামোর দিক দিয়ে কোনো উন্নতি হয়নি। প্রতিষ্ঠাকালের চাইতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সংখ্যা বর্তমানে দশগুণ বেশি। শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়েনি শিক্ষক ও শ্রেণিকক্ষ। তার ওপর শ্রেণি কক্ষগুলোতে নেই দরজা-জানালা ও শিক্ষার্থীদের বসার জন্য যথেষ্ট বেঞ্চ। বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক ও পাঠদান উপযোগী শ্রেণিকক্ষের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইমরান আলী রাজু, শিক্ষার্থী, তিনদীঘি উচ্চ বিদ্যালয়, কাহালু, বগুড়া।