নার্সিং সুপারভাইজাররা আজও উপেক্ষিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সিনিয়র স্টাফ নার্সরা ইতিমধ্যে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিজেদের মাসিক বেতন উত্তোলন করছেন। অথচ নার্সিং সুপারভাইজাররা এখনও উপেক্ষিত। তাদের পদমর্যাদানুযায়ী বেতন উত্তোলনের ঘোষণা একান্ত আবশ্যক। কেন না এ নিয়ে তারা মানসিক যন্ত্রণায় ভুগছেন এবং স্ব-স্ব কাজে পূর্ণ মনোনিবেশ করতে পারছেন না। কাজেই তাদের মানসিক যন্ত্রণা দূরীকরণার্থে রোগীদের সেবার সহায়তা দানের জন্য প্রধানমন্ত্রীসহ স্বাস্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু শুভদৃষ্টি কামনা করছি। মো. আনোয়ার হোসেন, ১৫০ বহরমপুর, ডাক-রাজশাহী জিপিও-৬০০, রাজশাহী।