দীর্ঘ ১৫ বছর পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন গতকাল বৃহস্পতিবার আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দুইটি স্থানে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে সিটি করপোরেশন ও জাতীয় সংসদের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিলো। শেখ হাসিনা গ্রামীণ মানুষের মুখে হাসি ফোটাতে বয়স্ক ভাতা প্রদান কার্যক্রম চালুর পাশাপাশি গ্রামের মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
সম্মেলনের উদ্বোধক দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিলেন।
প্রধান বক্তা কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১৯৭১ সালে জামায়াত যেভাবে পাকিস্তানী হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, বেগম খালেদা জিয়াও তেমনি জামায়াতকে সহযেগিতা করছে। খালেদা জিয়া ঘোমটা খুলে জামায়াতের পাশে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১১টায় কেন্দ ীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও পায়রা উড়িয়ে জেলা আওয়ামী লীগের কাউন্সিলের উদ্বোধন করেন এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহ। শোক প্রস্তাব উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ ও সিটি মেয়র শওকত হোসেন হিরন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান। সম্মেলনে সর্বসম্মতি ক্রমে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহকে সভাপতি ও সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দুপুুরে বরিশাল ক্লাবে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক সিটি মেয়র শওকত হোসেন হিরন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। বক্তৃতা করেন কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। এসময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু ও যুবলীগের কেন্দ ীয় কমিটির সদস্য সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের কাউন্সিলে ১০টি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে নগরীর ৩০টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক ছাড়াও শতাধিক কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের কাউন্সিলশেষে সর্বসম্মতিক্রমে সিটি মেয়র শওকত হোসেন হিরনকে সভাপতি ঘোষণা করা হয়; কিন্তু সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোট নেয়া হয়। এতে এডভোকেট আফজালুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘ ১৫ বছর পর জেলা ও ৯ বছর পর মহানগর আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য। কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াও বিভিন্ন জেলা, উপজেলা এমনকি রাজধানী থেকে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলীয় জোটের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নির্বাচিত সভাপতি মহিউদ্দিন আহমেদ ২০০৩ সালে মারা যান। মহিউদ্দিন আহমেদ ছাড়াও গত ১৫ বছরে দলের ১৪ জন নেতা মারা গেছেন। ২০০৩ সাল থেকে জেলার সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মহানগর আওয়ামী লীগ গঠনের পর ২০০৩ সালে শওকত হোসেন হিরনকে আহ্বায়ক করা হয়। মহানগর আওয়ামী লীগ সৃষ্টির পর এই প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হলো।
ভোটে আফজাল নির্বাচিত: কাউন্সিলরদের ভোটে শেষ পর্যন্ত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আফজালুল করিম। ৩ সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে সমঝোতা করা সম্ভব না হওয়ায় কেন্দ ন এডভোকেট আফজালুল করিম। তিনি এতদিন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৭৬ ভোট ও এডভোকেট আনিস উদ্দিন শহিদ পেয়েছেন মাত্র ৩২ ভোট। বরিশাল ক্লাবে অনুষ্ঠিত এ ভোটের শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন দলের মুখপাত্র অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার।
