ইবতেদায়ি (প্রাথমিক সমমান) শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকায় এক নম্বরে স্থান পেয়েছে ঢাকার ডেমরা উপজেলার দারন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা। পরীক্ষায় অংশ-গ্রহণকারী ও অনুপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা, জিপিএ-৫ ও পাসের হারের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টের তানযীমুল উম্মাহ ক্যাডেট দাখিল মাদরাসা ও ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখা। এছাড়া ঢাকার লালবাগের আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ৪র্থ, খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসা ৫ম, ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ৬ষ্ঠ, গাজীপুর টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা ৭ম, নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর সিনিয়র মাদরাসা ৮ম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের বায়তুশ শরফ আদর্শ কামিল (এম.এ) মাদরাসা ৯ম, পাবনার পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা ১০ম স্থান লাভ করেছে।
অন্যদিকে ১১ থেকে ২০তম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে : ডেমরার ডগাইর দারুচ্ছুন্নাত ফাযিল মাদরাসা, তালীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা, বগুড়ার শাহজাহানপুরের বার আঞ্জুল দারুল আমান বালক দাখিল মাদরাসা, চট্টগ্রামের বাঁশখালির পুকুরিয়া আনছারুল উলুম ফাযিল মাদরাসা, ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, জামিলা খাতুন মেমোরিয়াল, চট্টগ্রামের পাঁচলাইশের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রামের ডবলমুরিংয়ের তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা, সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা এবং নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইসলামিয়া কারামতিয়া দাখিল মাদারাসা।
