জেএসসিতে বরিশাল ছাড়া অন্যান্য বোর্ডে পাসের হারে ছাত্ররা এগিয়ে। তবে মোট উত্তীর্ণের সংখ্যায় এগিয়ে ছাত্রীরা। আটটি শিক্ষা বোর্ডে ছাত্র পাস করেছে ৮৭ দশমিক ০৪ ভাগ। আর ছাত্রী পাস করেছে ৮৫ দশমিক ২৮ ভাগ। তবে সংখ্যার বিচারে ছাত্রীরা বেশি। সব মিলিয়ে ছাত্রী পাস করেছে ছয় লাখ ৮০ হাজার ৭৭৬ জন আর ছাত্র পাস করেছে ছয় লাখ ১৭ হাজার ৪১২ জন।
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা বোর্ডে ছাত্র পাস করেছে ৮৫ দশমিক ৯৭ ভাগ আর ছাত্রী ৮৪ দশমিক ১৪ ভাগ। রাজশাহী বোর্ডে ছাত্র পাস করেছে ৮৫ দশমিক ৩২ ভাগ আর ছাত্রী ৮৪ দশমিক ৮৭ ভাগ। কুমিল্লা বোর্ডে ছাত্র পাস করেছে ৯৩ দশমিক ৫৩ ভাগ আর ছাত্রী ৯০ দশমিক ৬২ ভাগ। যশোর বোর্ডে ছাত্র পাস করেছে ৮৬ দশমিক ১৫ ভাগ আর ছাত্রী ৮৪ দশমিক ৪৬ ভাগ। চট্টগ্রাম বোর্ডে ছাত্র পাস করেছে ৮১ দশমিক ৪১ ভাগ আর ছাত্রী ৭৫ দশমিক ৯১ ভাগ। সিলেট বোর্ডে ছাত্র পাস করেছে ৯১ দশমিক ২০ ভাগ আর ছাত্রী ৮৯ দশমিক ৮৬ ভাগ। দিনাজপুর বোর্ডে ছাত্র পাস করেছে ৮৫ দশমিক ৪১ ভাগ আর ছাত্রী ৮৪ দশমিক ৩৭ ভাগ। বরিশাল বোর্ডে শুধু ছাত্রী পাসের হার বেশি। এই বোর্ডে ছাত্রী পাস করেছে ৯৩ দশমিক ৯৯ ভাগ আর ছাত্র পাস করেছে ৯৩ দশমিক ৬৩ ভাগ।
অন্যদিকে পাসের দিক থেকে প্রতিটি বোর্ডে ছাত্রীদের সংখ্যা বেশি। ঢাকা বোর্ডে ছাত্রী পাস করেছে দুই লাখ আট হাজার ২৭৭ জন আর ছাত্র পাস করেছে এক লাখ ৯৫ হাজার ১৪৪ জন। রাজশাহী বোর্ডে ছাত্রী পাস করেছে আশি হাজার ২৫৮ জন আর ছাত্র পাস করেছে ৭৭ হাজার ৬০৭ জন। কুমিল্লা বোর্ডে ছাত্রী পাস করেছে ৯৬ হাজার ৬৭৩ জন আর ছাত্র পাস করেছে ৭৪ হাজার ৬৫৫ জন। যশোর বোর্ডে ছাত্রী পাস করেছে ৭৮ হাজার ৫৪৪ জন আর ছাত্র পাস করেছে ৭৫ হাজার ৮৯৭ জন। চট্টগ্রাম বোর্ডে ছাত্রী পাস করেছে ৫৬ হাজার ৩১৮ জন আর ছাত্র পাস করেছে ৪৮ হাজার ২৬০ জন। বরিশাল বোর্ডে ছাত্রী পাস করেছে ৩৯ হাজার ৭৫৩ জন আর ছাত্র পাস করেছে ৩৭ হাজার ৩৪৮ জন। সিলেট বোর্ডে ছাত্রী পাস করেছে ৪৫ হাজার ৪৮২ জন আর ছাত্র পাস করেছে ৩৬ হাজার ৪৬৭ জন। দিনাজপুর বোর্ডে ছাত্রী পাস করেছে ৭৫ হাজার ৪৭১ জন আর ছাত্র পাস করেছে ৭২ হাজার ৩৪ জন।
