জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রতিটি শিক্ষা বোর্ড থেকে সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ইত্তেফাকের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো। ঢাকা বোর্ডে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ২য় এবং ৩য় ময়মনসিংহ জিলা স্কুল।
যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রথম, মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা ২য় এবং ৩য় স্থান অর্জন করেছে খুলনা জিলা স্কুল।
চট্টগ্রাম বোর্ডে ড. খাস্তগীর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল প্রথম, কলেজিয়েট স্কুল দ্বিতীয় এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে।
রাজশাহী বোর্ডে রাজশাহী ক্যাডেট কলেজ প্রথম, পাবনা ক্যাডেট কলেজ দ্বিতীয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অর্জন করেছে।
কুমিল্লা বোর্ডে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম, কুমিল্লা জিলা স্কুল দ্বিতীয় এবং নওয়াব ফয়জুনন্নেচ্ছা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল তৃতীয় স্থান অর্জন করেছে।
বরিশাল বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ প্রথম, বরিশাল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল ২য় এবং বরিশাল জিলা স্কুল ৩য় স্থান অর্জন করেছে।
দিনাজপুর বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজ, সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল তৃতীয় স্থান লাভ করেছে।
সিলেট বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ প্রথম, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২য় এবং গভর্নমেন্ট অগ্রগামী গার্লস হাইস্কুল ৩য় স্থান লাভ করেছে।
