চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মেধার লড়াইয়ে এগিয়ে আছে ছেলেরা। যদিও এ ব্যবধান খুবই সামান্য। তুলনামূলক ফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
এবার জেএসসি পরীক্ষায় ৮টি শিক্ষা বোর্ড থেকে ৭ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬ লাখ ১৭ হাজার ৪১২ জন। পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে ৭ লাখ ৯৮ হাজার ৩১১ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৮০ হাজার ৭৭৬ জন। পাসের হার ৮৫ দশমিক ২৮ ভাগ।
ঢাকা বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৯৯৩ জন ছেলে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৭ শতাংশ। একই বোর্ড থেকে মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ২ লাখ ৪৭ হাজার ৫২২ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৮ হাজার ২৭৭ জন। পাসের হার ৮৪ দশমিক ১৪ ভাগ।
রাজশাহী বোর্ড থেকে ৯০ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৭ হাজার ৬০৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৩২ ভাগ। একই বোর্ড থেকে ৯৪ হাজার ৫৬৩ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার ২৫৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৮৭ শতাংশ।
কুমিল্লা বোর্ড থেকে ৭৯ হাজার ৮১৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৪ হাজার ৬৫৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। একই বোর্ড থেকে ১ লাখ ৬ হাজার ৬৮৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৬ হাজার ৬৭৩ জন। পাসের হার ৯০ দশমিক ৬২ শতাংশ।
যশোর বোর্ড থেকে ৮৮ হাজার ৯৯ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৫ হাজার ৮৯৭ জন। পাসের হার ৮৬ দশমিক ১৫ ভাগ। একই বোর্ড থেকে মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ৯২ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পাস করেছে ৭৮ হাজার ৫৪৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৪৬ ভাগ।
চট্টগ্রাম বোর্ড থেকে ৫৯ হাজার ২৮৩ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৮ হাজার ২৬০ জন পাস করেছে। পাসের হার ৮১ দশমিক ৪১ ভাগ। একই বোর্ড থেকে মেয়ে পরীক্ষার্থী অংশ নেয়ার সংখ্যা ৭৪ হাজার ১৮৯ জন। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৩১৮ জন। পাসের হার ৭৫ দশমিক ৯১ ভাগ।
বরিশাল বোর্ড থেকে ৩৯ হাজার ৮৮৮ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৭ হাজার ৩৪৮ জন। পাসের হার ৯৩ দশমিক ৬৩ শতাংশ। একই বোর্ড থেকে ৪২ হাজার ২৯৪ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৯ হাজার ৭৫৩ জন। পাসের হার ৯৩ দশমিক ৯৯ ভাগ।
সিলেট বোর্ড থেকে ৩৯ হাজার ৯৮৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৬ হাজার ৪৬৭ জন। ৯১ দশমিক ২০ ভাগ। একই বোর্ড থেকে ৫০ হাজার ৬১৩ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৫ হাজার ৪৮২ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৬ শতাংশ।
দিনাজপুর বোর্ড থেকে ৮৪ হাজার ৩৩৭ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭২ হাজার ৩৪ জন। পাসের হার ৮৫ দশমিক ৪১ শতাংশ। একই বোর্ড থেকে ৮৯ হাজার ৪৪৯ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৫ হাজার ৪১৭ জন। পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া মাদরাসা বোর্ড থেকে এবার জেডিসি পরীক্ষায় ১ লাখ ৫৯ হাজার ৪২৬ জন ছেলে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৭ হাজার ২২০ জন। পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ। একই বোর্ড থেকে ১ লাখ ৭৪ হাজার ৬২৫ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৬ হাজার ৩৪২ জন। পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ।
এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় সর্বমোট ১৮ লাখ ৪১ হাজার ৭২৬ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে পাস করেছে ১৬ লাখ ১ হাজার ৭৫০ জন। পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে ৮ লাখ ৬৮ হাজার ৭৯০ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭ লাখ ৬৪ হাজার ৬৩২ জন। পাসের হার ৮৮ দশমিক ০১ ভাগ। এছাড়া ৯ লাখ ৭২ হাজার ৯৩৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ লাখ ৩৭ হাজার ১১৮ জন। পাসের হার ৮৬ দশমিক ০৪ শতাংশ।
